রাজশাহীর দুর্গাপুরে বিধবা নারীকে প্রাাণনাশের হুমকি, আমগাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর দূর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে জোসনা বিবি নামের এক বিধবা নারীকে গলায় হাসুয়া ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ও কয়েকটি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী জোসনা বিবি জানান, গত বুধবার তাঁর পুকুরে জোরপূর্বক মাছ ধরতে বাধা দেওয়ায় একই এলাকার হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের চার ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার হুমকি দেন। পরে তারা পুকুরপাড়ে থাকা আমগাছগুলো কেটে ফেলে ব্যাপক ক্ষতি করে।
এ ঘটনায় আতঙ্কে রয়েছেন অসহায় বিধবা জোসনা বিবি। তিনি দোষীদের দ্রুত শাস্তি ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের কাছে।
এ বিষয়ে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, জোসনা বিবি নামের এক বিধাব থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button