সমাজসেবক আব্দুস সাত্তারের দূর্গাপুরবাসির সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রাজশাহীতে দূর্গাপুরবাসির সাথে মতবিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: আব্দুস সাত্তার । রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের আয়োজনে গোপালপুর এবং পানানগর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির (বুলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি এস.এম. আকবর আলী (বাবলু), সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজউল করিম, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ, দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আ: আজিজ মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আলহাজ্ব মো: আব্দুস সাত্তার। এর আগে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে দূর্গাপুরের অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button