বাগমারায় এমপি’র ভাতিজা হাবু গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়

নিজস্ব প্রতিনিধি:

বাগমারায় এমপি আবুল কালাম আজাদের ভাতিজা হাবিবুর রহমান হাবু ৭ মাসে ক্ষমতার অপব্যবহার করে ৫০ কোটি টাকা মালিক বনে গেছেন বলে অভিযোগ উঠেছে। ৫ আগস্ট ফ্যাসিবাদের পক্ষে ছাত্র জনতার উপর হামলাকারীদের নেতৃত্ব দেন তিনি। বাগমারায় সন্ত্রাসীদের গডফাদার বলা হতো তাকে। প্রকাশেই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। চাচা আবুল কালাম আজাদের অর্থ আত্মসাৎ এর লক্ষ্যে ৫ আগস্টের পর প্রশাসনকে তথ্য দিয়ে তাঁকে গ্রেফতার করান তিনি। এমপি কালামের সকল ব্যাংক হিসাবের চেক বইগুলো তাঁর নিকট আছে। চাচার স্বাক্ষর করে টাকা উত্তোলন করেন তিনি। তাহেরপুরের মেয়র থাকা কালে ভাতিজাকে দিয়ে চাঁদাবাজি, দখলদারত্বসহ অন্যের জমি জোর পুর্বক দখল করে পুকুর খনন করতেন তিনি। এই হাবিবুর রহমান হাবু ভয়ে বাগমারায় তার বিরুদ্ধে মুখ খুলতো না সাধারণ জনতা।
সুত্র বলছে এমপি’র ভাতিজা হাবিবুর রহমান হাবু রাজশাহী শহরের (সিটি করপোরেশনের পাশে) কোটি টাকা মূল্যের ফ্লাট রয়েছে।
তাহেরপুরের ব্যবসায়ীরা জানান, বিভিন্ন মার্কেট থেকে প্রতিটি ব্যবসায়ীর নিকট থেকে ১০/১৫ লক্ষ টাকা করে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পৌর মার্কেট দখল করে বিক্রি করেন প্রায় অর্ধশত কোটি টাকায়।
এসব বিষয়ে কথা বলতে বাগমারার এমপি আবুল কালাম আজাদের ভাতিজা হাবিবুর রহমান হাবু’র সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button