মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রাসেলের মতবিনিময়

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল। রোববার (৫ই মে) বিকেলে মোহনপুর উপজেলা ডাকবাংলো চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সুদিন, দুর্দিনের কথা উপস্থাপন করে সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, আমার পরিবার আওয়ামী পরিবার। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত আছি যা উপজেলাবাসী জানেন। আওয়ামী লীগের দুর্দিনে আমি ছিলাম নিবেদিত প্রাণ। যার ফলোশ্রুতিতে ১/১১ তে কারাগারে যেতে হয়েছিল। আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে নিজেকে চাকরী কিংবা ব্যবসায় জড়াতে পারিনি। আমি মোহনপুর উপজেলার সর্বস্ততের মানুষের আস্থার প্রতিক বলে মনে করি। তাদের আন্তরিকতা ও ভালাবাসায় গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়ে ভাইস চেয়াম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর যাবত জনগণের পাশে থেকে সুন্দর ও সঠিকভাবে দায়িত্ব পালন করেছি যা মোহনপুর উপজেলা ভাষা অবগত রয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আজ যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। সবশেষে আবারোও এবারের নির্বাচনে উপজেলাবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্ধনা করেন তিনি। উল্লেখ্য তৃতীয় ধাপে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button